চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ও ১ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ ২জন ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো,চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর জমির ঊদ্দিন প্রধানিয়া বাড়ির ফকিরা রাঢ়ীর ছেলে মো.জাবেদ রাঢ়ী (৪০) ও মতলব দক্ষিণ উপজেলার মোবারকদী গ্রামের প্রধানিয়া বাড়ী (হাবিব মাস্টারের বাড়ী) মৃত হাবিবুর রহমান মাস্টারের ছেলে মোঃ মামুন প্রাধানিয়া(৩৯)
জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারি পরিচালক একেএম দিদারুল আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ১৩ আগস্ট দুপুরের জাবেদ রাঢ়ীকে তার বসতঘর তল্লাশী করে ৫শ’গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ তাকে করা হয়। তারই দেয়া তথ্য মতে মামুন এর বসতঘর তল্লাশী করে তাকে ১কেজি গাঁজা, ৫০পিস ইয়াবা ও নগদ ৪১,০১০/- টাকাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।