আনোয়ারুল হক:
চাঁদপুরে ডিবি পুলিশ বিপুল পরিমাণ নকল স্যাভলন, হ্যান্ড হাইজিন, হ্যান্ড স্যানিটাইজার সহ একজনকে আটক করেছে।
শনিবার বেলা সাড়ে ১১ টায় ওসি ডিবি রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে এস আই রেজাউল করিম সহ সঙ্গীয় ফোর্স চাঁদপুর মহিলা কলেজের নিকটবর্তী স্বর্ণ মার্কেট এর দ্বিতীয় তলায় নিলুফা ভবনে অভিযান চালায়।
সেই ভবনের একটি ফ্ল্যাট থেকে এক লিটারের ৫শ’ কন্টেইনার ভেজাল ও নকল স্যাভলন, ৫শ’ পিস হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজারসহ সোয়েব মোহাম্মদ কলিম (৪৫) কে আটক করে।
আটক কলিম চাঁদপুর সদর থানাধীন বিষ্ণুপুর ইউনিয়নের ধনপর্দী সাকিনের মৃত রুহুল আমিন এর ছেলে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রজু প্রক্রিয়াধীন রয়েছে।