চাঁদপুরে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক:

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ও পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার ২৭জুলাই হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচিতে চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ,এইচ,এম, রাসেদ সভাপতিত্বে উপস্থিত ছিলেন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক উত্তম কুমার, নমুনা সংগ্রহকারী মোঃ মোবারক হোসেনও অন্যান্য শিক্ষকগণ ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে স্কুল চত্বরে কয়েকটি ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়। এছাড়া স্কুল কর্তৃপক্ষকে চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক কর্তৃক বেশ কয়েকটি গাছের চারা উপহারস্বরুপ প্রদান করা হয়।

পরে পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ,এইচ,এম, রাসেদ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে কয়েকটি ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলী হোসেনসহ অন্যান্য শিক্ষকগণ। এসময় স্কুল কর্তৃপক্ষকে জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক কর্তৃক বেশ কয়েকটি গাছের চারা উপহারস্বরুপ প্রদান করা হয়।

এ ব্যাপারে চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ,এইচ,এম,রাসেদ জানান,ভবিষ্যতেও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ ধরণের বৃক্ষরোপণ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন: