চাঁদপুরে বিস্কুটের গোডাউনে আগুন

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর শহরের ৫নং ফেরী ঘাট এলাকায় সুনামি ফুড প্রোডাক্টের বিস্কুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৯ মে মঙ্গলবার ভোড় সাড়ে ৫ টায় সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

জানা যায়, ফজর নামাজ পড়ে এলাকাবাসী হাটতে বের হলে গোডাউন থেকে ধোয়া বের হতে দেখে ডাক চিৎকার দেয়। পরে তারা গোডাউনে সার্টারের তালা ভেঙ্গে আগুন দেখতে পায়। ডাকাতিয়া নদী কাছে হওয়ায় ফায়ার সার্ভিস আসার আগেই এলাকাবাসী নিজেরাই আগুন নিভিয়ে ফেলে। তবে আগুন ভিতরে অনেকক্ষন যাবত জ্বলেছে বলে জানা গেছে।

এ ব্যপারে সোহাদ এন্টার প্রাইজের প্রোপাইটার সুমন পাটওয়ারী জানায়, মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি গোডাউনে আগুন লেগেছে। বাসা থেকে দৌড়ে এসে দেখি আগুনে পুড়ে ততক্ষনে সব শেষ। হিসাব পত্রের কাগজ, নগদ টাকা ও মালামালসহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী তার।

শেয়ার করুন: