চাঁদপুরে সুষ্ঠু-নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিতে চরাঞ্চলে যৌথ বাহিনীর টহল

নিজস্ব প্রতিনিধি :
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চাঁদপুরে চরাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদারে যৌথ বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। দুপুরে হাইমচর উপজেলার নীলকমল এলাকায় হাইমচর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথ বাহিনীর বিশেষ টহল ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সমন্বয় সভায় সেনাবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ, বিজিবি ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচন উপলক্ষে চরাঞ্চলের দুর্গম এলাকায় ভোটারদের নিরাপত্তা, সচেতনতা বৃদ্ধি এবং সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ভোটাররা যেন কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই আনন্দমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে সকলকে আশ্বস্ত করা হয়।

হাইমচর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নীলকমল উপজেলার সকল ভোটকেন্দ্র পরিদর্শন করে মেজর কামরুল হাসান বলেন, নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ জনগণের পাশাপাশি দলমত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে, একটি নিরাপদ ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে আর্মি ক্যাম্প মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জননিরাপত্তা নিশ্চিতকরণে সকল আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বিত কার্যক্রম চলমান রয়েছে।

ক্যাম্প কমান্ডার জানান, নির্বাচন চলাকালীন সময়ে কেউ যেন ভোট প্রদানে বাধা সৃষ্টি করতে বা নির্বাচনকে প্রভাবিত করতে না পারে, এটি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এ লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেন তিনি।

Loading

শেয়ার করুন: