মেঘনাবার্তা রিপোর্ট:
এসএসসি পরীক্ষা ২০২০ এর প্রকাশিত ফলাফলে চাঁদপুর জেলা শহরের শীর্ষ ৪ উচ্চ বিদ্যালয় সন্তোষজনক রেজাল্ট করেছে।
এদের মধ্যে হাসান আলী সরকারি উবি মোট ২৪৪ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২৪৪ জনই। এ প্লাস ১৪৫ জন।
মাতৃপীঠ স বা উবি মোট পরীক্ষা দিয়েছে ২৬৪ জন। এর মধ্যে পাস করেছে ২৫১ জন। পাশের হার ৯৫.০৮ শতাংশ। এ প্লাস পেয়েছে ৮৯ জন।
আল আমিন একাডেমী থেকে পরীক্ষা দিয়েছে মোট ৫৪৪ জন। পাস করেছে ৫৪১ জন। পাশের হার ৯৯.৪৫এ প্লাস পেয়েছে ১৭১ জন। গভ টেকনিকেল স্কুল থেকে মোট ১০৯ জন পরীক্ষা দিয়েছে। পাস করেছে ১০৫ জন। পাশের হার ৯৬.৩৩। এ প্লাস পেয়েছে ৯ জন