৮ জুলাই দুপুরে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মতলব থানাধীন নায়েরগাঁও বাজারস্থ বসতবাড়ী তল্লাশী করে তার পরিহিত লুঙ্গির কোচরে লুকায়িত অবস্থায় ১৮শ’১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আবদুল খালেক(৪১)কে আটক করা হয়।
তার বিরুদ্ধে দাউদকান্দি ও মতলব থানায় ৭টি মাদক মামলা রয়েছে। তার দেয়া তথ্য মতে নায়েরগাঁও দফাদার বাড়ীর উত্তমচন্দ্র দে (৫০) এর বসতবাড়ী তল্লাশী করে ২ কেজি গাঁজাসহ উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়।
সহকারী পরিচালক একেএম দিদারুল আলম ও পরিদর্শক মোঃ মজিবুর রহমান বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় ২টি নিয়মিত মামলা দায়ের করা হয়।