চাঁদপুরে ৫১ জনের দেহে করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার :
চাঁদপুর দু’দফা প্রাপ্ত রিপোর্টে ৫১জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫৭০_জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭১জনে।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ১৯ জন, হাইমচরে ২জন, মতলব উত্তরে ২০জন, মতলব দক্ষিণে ২জন, ফরিদগঞ্জে ২জন হাজীগঞ্জ ২জন এবং শাহরাস্তিতে ৪জন।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বুধবার সকাল ও বিকেলে ৯৭টি রিপোর্ট আসে । এর মধ্যে ৫১টি পজেটিভ। ৪৬টি নেগেটিভ।

জেলায় ১৫৭০জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে; চাঁদপুর সদরে ৫৯৩জন, মতলব দক্ষিণে ১৭১জন, শাহরাস্তিতে ১৬১জন, হাজীগঞ্জে ১৫৩জন, ফরিদগঞ্জে ১৭৭জন, হাইমচরে ১১৬জন, কচুয়ায় ৬৯জন এবং মতলব উত্তরে ১৩০জন।

চাঁদপুর জেলায় করোনায় মৃত ৭১জনের মধ্যে চাঁদপুর সদরে ২০ জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ৯জন, কচুয়ায় ৬ জন, মতলব উত্তরে ৯জন, শাহরাস্তিতে ৬জন, মতলব দক্ষিণে ৩জন এবং হাইমচরে ১জন।

শেয়ার করুন: