স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির নেতৃবৃন্দ। সভায় স্বিদান্তে নেয়া হয় চলতি মাসের ৩য় সপ্তাহেই জেলার অনুর্ধ্ব ১৪,১৬ ও ১৮ বয়সী ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হবো বিজয় দিবস ক্রিকেট টুনার্মেন্ট।
অনুষ্ঠিত ক্রিকেট উপকমিটির সভায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)আব্দুল্লাহ আল মাহমুদ জামান,ক্রিকেট উপ-কমিটির সম্পাদক শেখ মোঃ মোতালেব,জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু,চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট কোচ শামিম ফারুকী,জেলা ক্রীড়া সংস্থার কাযর্করী কমিটির সদস্য তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, আবু নাসের বাচ্চু পাটওয়ারী, জেলা আম্পায়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক অ্যাডঃ বিশ্বজিত কর রানা,চাঁদপুর জেলা কোয়াবের সাধারন সম্পাদক পলাশ কুমার সোমসহ বিভিন্ন ক্লাবের কমর্কতাসহ ক্রিকেট উপকমিটির অনান্য কমর্কতাগন।