চাঁদপুর জেলা প্রশাসনের মানব সেবা

মেঘনাবার্তা রিপোর্ট :

চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে “উপহার যাবে বাড়ি” প্রোগামে আজ ১৯ এপ্রিল সকাল ১০ টা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত মোট কল রিসিভ করেছে ১৭৯ টি । তন্মধ্যে যাচাই বাছাই করে মোট ৮২ টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়া হয়েছে।

প্রতি প্যাকেটে ছিল ৫ কেজি চাল,১ কেজি আলু ,১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি আটা, ১ প্যাকেট ডানো গুঁড়ো দুধ।

এ পর্যন্ত মোট ১৪৫৯ টি পরিবারকে এই প্রোগামের মাধ্যমে উপহার প্রদান করা হয়েছে।

এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে চালু হওয়া সততা স্টোর থেকে আজ নিত্যপ্রয়োজনীয় পণ্য ভর্তুকি মূল্যে ক্রয় করেছে ৭৫ টি পরিবার, যার মূল্য ২১,৫০০ টাকা।

“দুঃস্থদের বিনামূল্যে খাবার” এর আওতায় চাঁদপুর শহরের ৩ টি খাবার হোটেলে আজ ৯৫ জন ভিক্ষুক,প্রতিবন্ধী ও দুঃস্থ মানুষ দুপুরের খাবার খেয়েছে।

Loading

শেয়ার করুন: