নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস থেকে মুক্ত হওয়ায় চাঁদপুরের জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হককে ফুলেল সংবর্ধনা দিলেন জেলা প্রশাসন।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে এ সংবর্ধনা দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
সংবর্ধনাকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও জেলা প্রশাসক মো মাজেদুর রহমান খান স্যারের নেতৃত্বে আমরা করোনা সংক্রমনের প্রথম থেকেই সাধারন জনগনের সুরক্ষার জন্য কাজ করে যাচ্ছি। তারই ধারাবহিকতায় আজকে জেলা তথ্য অফিসার করোনামুক্ত হওয়ায় তাকে আমরা এই ফুলেল সংবর্ধনা দিয়েছি। এরপূর্বেও আমরা আরো কয়েকজনকে ফুলেল সংবর্ধনা দিয়েছি। এই কার্যক্রম আগামীতেও চলবে। সত্যিকথা বলতে এই ধরনের সংবর্ধনায় তাদের (করোনামুক্ত) আরও উৎসাজ বাড়ে।
করোনা জয়ী মো: নূরুল হক তার মনোভাব প্রকাশ করে বলেন, আসলে এই ধরনের রোগের জন্য নিজের সাহসিকতার অনেক প্রয়োজন হয়। আর আমার এই ভাইরাস পজিটিভ রিপোর্ট আসার পর থেকেই জেলা প্রশাসনসহ অনেক দাপ্তরিক ফোন আমার কাছে আসে। যা আমার এই রোগের সময় অনেক উপকার হয়েছে।
তিনি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের উদ্দ্যেশ করে বলেন, এই ধরনের ভাইরাসে আক্রান্ত হলে নিজের মনোবলকে শক্ত করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো: মেহেদী হাসান মানিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ছামিউল ইসলাম, সেলিনা আক্তার, স্বেচ্ছাসেবরক টীমের সদস্য তোফাজ্জল হোসেন তাফু প্রমূখ।