স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলা যুব সংহতির ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত করার প্রতিবাদে জেলা ও শহর যুব সংহতির উদ্যেগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা যু্ব সংহতির কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা যুব সংহতির আহ্বায়ক হাজী গোলাম মোস্তফা নিঝুম পাটওয়ারী।
চাঁদপুর জেলা যুব সংহতির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. নাজমুল হোসেন গাজী পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুব সংহতির সদস্য আব্দুর রহমান ভূঁইয়া, মনির মিজি, সদর উপজেলা যুব সংহতির আহবায়ক কাজী রফিকুল ইসলাম, সদস্য সচিব হারুন গাজী, শহর যুব সংহতির আহবায়ক দ্বীন ইসলাম সরদার, সদস্য সচিব ফারুক গাজী, সদর যুগ্ম-আহ্বায়ক মো. সেলিম শেখ, সদস্য হাফেজ ঢালী, মো. আকরা হাসান, খোকন রাঢ়ী, রেদওয়ান, শহর তাজুল চকিদার, শাহেদ, জয়নাল, আরিফসহ জেলা, সদর, শহর যুব সংহতির সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তরা বলেন, ৭ নভেম্বর (শনিবার) চাঁদপুর জেলা যুব সংহতির ত্রি-বার্ষিক সম্মেলনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ৫ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে হঠাৎ কেন্দ্র থেকে খবর আসে শনিবার সম্মেলন স্থগিত। বিগত বছরগুলোতে আমরা দেখেছি একটি অশুভ শক্তি চাঁদপুরের জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে ধ্বংস করে যাচ্ছে। সেই অশুভ শক্তি চাঁদপুরের যুব সংহতির সম্মেলন যাতে না হতে পারে তাই সম্মেলটি স্থগিত করেছে, আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।