নিজস্ব প্রতিবেদক:
মা’ ইলিশ রক্ষায় প্রতিনিয়ত পদ্মা-মেঘনায় অভিযান পরিচালনা করছে ইলিশ চাঁদপুর নৌথানা পুলিশ।মঙ্গলবার (২০ অক্টোবর) অভিযানের সপ্তম দিনে নদীতে অভিযান চালিয়ে ৪ লক্ষ ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ৬শত কেজি মা’ ইলিশ, ৩টি ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকা ও ২১ জন অসাধু জেলেকে অআটক করে চাঁদপুর নৌ থানা পুলিশ।
আটকৃত ২১ জেলেরা হলেন: মোহন সরকার (৩২), রুবেল (২২), মুক্তার (২১), রাকিব (১৮), শামীম (১৮), সবুজ (২৫), ইউসুফ মিজি (৩০), মানিক (২৪), সজিব (২০), আজগর (২১), মাসুদ (২০), আলাউদ্দিন (২০), ইমরান হোসাআন (২২), আওয়াল (২৩), মো জাকির হোসে (৪২) ও মোঃ কবির (৩০)।
অপ্রাপ্ত বয়ষ্ক ৫ জেলে: মোঃ শরীফ হোসেন, মোঃ; সালেক হোসেন, শাকিল হোসেন, মোঃ নাইম হোসেন ও রবিউল।আটক জেলেরদের প্রত্যেকের বাড়ি মতলব উত্তর উপজেলায়।
অভিযানের বিষয়ে চাঁদপুর নৌ থানার ওসি মোঃ কবির হোসেন খান জানান, মা ইলিশ রক্ষার আমরা প্রথম দিন থেকে নদীতে অভিযান চালিয়ে অআসছি। সপ্তম দিনে সকালে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে নদীতে মাছ ধরা অবস্থায় ২১ জন জেলে, ৪০ লক্ষ ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ৩টি ইঞ্জিন চালিত নৌকা ও ৬০০ কেজি মা ইলিশ জব্দ করতে সক্ষম হই। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মা’ইলিশ গরীব এতিমদের মাঝে বিলিয়ে দেয়া হয়।