চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম কামরুজ্জামান চৌধুরীর ছোট ছেলের ইন্তেকাল

মেঘনাবার্তা রিপোর্ট:

চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম কামরুজ্জামান চৌধুরীর ছোট ছেলে ইমরান চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।

তিনি পাশ্ববর্তী রামগঞ্জ উপজেলায় ওয়ান ব্যাংকের কর্মকর্তা ছিলেন। ব্যক্তিগত জীবনের তিনি অবিবাহিত ছিলেন। তবে মৃত্যৃকালে মা ও দুই ভাইসহ অসংখ্য আত্বীয়স্বজন রেখে গেছেন।

তার পরিবার সুত্রে জানা যায়,আজ বুধবার সন্ধ্যা ৬টায় চাঁদপুর শহরের রেহানবাগের নিজ বাসায় অসুস্থ অবস্থায় বাথরুমে গেলে সেখানে পা পিছলে পড়ে যায়। এতে সেখানে তার মৃত্যু ঘটে।তবে তার বন্ধুরা জানান, কদিন ধরে তার বাথরুম (পায়খানা) হচ্ছিলনা। বুধবার ভোর থেকে প্রচন্ড শ্বাষকস্টও হচ্ছিল । পরে তাকে বাসায়ই অক্সিজেন দেওয়া হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সরকারি হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে বাসস্ট্যান্ড পৌর গোরস্থানে তার লাশ দাফন করা হবে।

প্রেসক্লাবের শোক:

চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম কামরুজ্জামান চৌধুরীর ছোট ছেলে ইমরান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

এক শোক বার্তা ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন মিলন এবং সাধারণ সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

শেয়ার করুন: