চাঁদপুর শহরে আবাসিক হোটেল উদ্বোধন

মেঘনাবার্তা রিপোর্ট:

প্রাকৃতিক সৌন্দর্যের শহর ইলিশের বাড়ি চাঁদপুর অবলোকনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে উদ্বোধন করা হয়েছে সাগর ইন আবাসিক হোটেল।

রোববার দুপুরে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের ‘অঙ্গীকার’ এর বিপরীতে ডিজে টাওয়ারের ৩য় তলায় মনোরম পরিবেশে এ হোটেলের ফিতা কেটে উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থী অ্যাড.জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, কাউন্সিলর নাছির হোসেন চোকদার, সাবেক ব্যাংকার হাসান আলী ভূঁইয়া, চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা, সাগর ইন আবাসিক হোটেলের সত্ত্বাধিকারী মো.নাজমুল ইসলাম,ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ ইসলাম সাগর প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চিশতিয়া জামে মসজিদের পেশ ইমাম।

এসময় পৌর মেয়র বলেন, মানুষের সেবার কথা চিন্তা করে এ হোটেল চালু করা হয়েছে। আশা করি কাঙ্খিত সেবা দিতে সক্ষম হবে সাগর ইন আবাসিক হোটেল। চাঁদপুরের সুনাম বৃদ্ধিতেও তারা যথাযথ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ আবাসিক হোটেলের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

শেয়ার করুন: