নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর শহরের খালের পানি ও কাদা থেকে এক নেশা গ্রস্ত এক যুবকের লাশ উদ্ধার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। রোববার ভোর রাতে স্থানীয় জনগন লাশটি দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
শহরের শহীদ মুক্তিযুদ্ধা সড়কের সাবেক শাপলা স্টুডিও সংলগ্ন এস বি খালের উপর নির্মিত পুলের নিচে কালো প্যান্ট ও লাল রং এর গেঞ্জি পরিহিত যুবকটির মরদেহ স্থানীয় জনগন দেখতে পায়।
মৃত যুবকের নাম মোঃ ইউসুব বরপারী (২৩)। তার পিতার নাম মোঃ তাজুল ইসলাম বেপারী। গ্রামের বাড়ি শাহরাস্তি উপজেলার এনায়েতপুর দুপোল্লা গ্রামে।
ইউসুব বেপারী প্রধানিয়ার মেয়ে শাহিনুর আক্তার (২২)বিয়ে করে চাঁদপুর শহরের ৫নং ঘাট এলাকায় বাসা ভাড়া করে বসবাস করতো। সে ৩ মাস আগে শাহিনুর কে বিবাহ করেছিল। ইউসুব বেপারী প্রথমে ভাঙ্গারি বিক্রি করতো। সে সময় থেকে বিভিন্ন ধরনের নেশা করতো। তারপর সে বালতির কাজ শুরু করে। প্রায় সময় সে এ ব্রিজের নিচে বসে জুতায় লাগানো সলিউসন দিয়ে ডেন্ডি নামক নেশা করতো। মৃত্যুর দিন রাতে সে ব্রিজের নিচে বসে নেশা করাবস্থায়। খালের পানি ও কাদা মাটিতে পরে গিয়ে মারা যায়।
ভোর রাতে জনগন লাশ দেখতে পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ কে খবর দিলে উপ পরিদর্শক পলাশ বড়ুয়া ঘটনা স্থল থেকে ইউসুবের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। এ ব্যাপারে মৃতের স্ত্রী শাহিনুর আক্তার চাঁদপুর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে।