চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি আখতারুজ্জামান সড়ক দুর্ঘটনায় আহত

মেঘনাবার্তা রিপোর্ট:

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী সড়ক দুর্ঘটনায়গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

আজ দুপুর ১২ টায় ওই ইউনিয়নের কুমারডুগী মাজার রোডে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি এবং অটো চালকসহ ৩ জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় আখতারুজ্জামানের বা’ পায়ের গোড়ালী ভেঙ্গে গেছে। চাঁদপুর সদর হাসপাতালে তাকে চিকিৎসাসা দিয়ে পায়ে প্লাস্টার করেছেন।

ডাক্তার জানিয়েছেন, তার দুর্ঘটনাকবলিত পা ভালো হতে কমপক্ষে দুই মাস সময় লাগবে। বর্তমানে তিনি নিজ বাসায় অবস্থান করছেন।

জনদরদী এ নেতা সকলের কাছে দোয়া চেয়েছেন। একই সাথে তিনি দুর্যোগকালীন সময়ে ইউনিয়নের গরীব-দু:খী মানুষ এবং নেতে-করমীদের পাশে না থাকতে পারার বেদনায় চরমভাবে ব্যথিত হয়েছেন।

শেয়ার করুন: