চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক দুরত্ব বজায় রেখে চাঁদপুর সদর উপজেলা পরিষদে মাসিক সাধারণ সভা বুধবার (২২ জুলাই) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করা হয়।

সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান। সভা সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা।

সভায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে বিভাগীয় কর্মকর্তাবৃন্দ ও ইউপি চেয়ারম্যানগণকে ইনফারেড থার্মোমিটার প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী ও মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, উপজেলা পরিষদের বিভাগীয় কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানবৃন্দ।

শেয়ার করুন: