নিজস্ব প্রতিবেদক:
বর্তমান করোনাকালে শরীরের তাপমাত্রা একটা গুরুত্বপূর্ণ বিষয়। করোনার অন্যতম লক্ষণ জ্বর থাকা। মানুষের শরীরের তাপমাত্রা মাপার জন্যে চাঁদপুর সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে ৪০টি ইনফারেট থার্মোমিটার দেয়া হয়েছে।
গত মঙ্গলবার উপজেলা উন্নয়ন সমন্বয় সভায় উপস্থিত প্রত্যেক ইউপি চেয়ারম্যানকে পরিষদের জন্যে একটি করে ইনফারেট থার্মোমিটার দেয়া হয়।
এছাড়া উপজেলা পরিষদের অধীনে আরো কিছু অফিসেও এই থার্মোমিটার দেয়া হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান এসব থার্মোমিটার সংশ্লিষ্টদের হাতে তুলে দেন।
চাঁদপুর প্রেসক্লাবকেও একটি থার্মোমিটার দেয়া হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান তাঁর অফিসে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহর হাতে একটি ইনফারেট থার্মোমিটার তুলে দেন। সাংবাদিকদের প্রতি এভাবে সম্মান জানানোয় প্রেসক্লাব সেক্রেটারি সদর উপজেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান।