প্রেস বিজ্ঞপ্তি:
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজে সোমবার ১৯ অক্টোবর দুপুর সাড়ে বারটার সময় চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র এডভোকেট জিল্লুর রহমান জুয়েলকে শিক্ষক পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আজিম উদ্দিন, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ ওয়াহিদুজ্জামান এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ারসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রফেসর অসিত বরণ দাশ বলেন ‘‘চাঁদপুর সরকারি কলেজ এর সাবেক ছাত্র, সফল ছাত্রনেতা এডভোকেট জিল্লুর রহমার জুয়েল চাঁদপুর পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ায় চাঁদপুর সরকারি কলেজের সকল শিক্ষার্থী, শিক্ষক কর্মকর্তা এবং কলেজ প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন, প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা। সময় এসেছে চাঁদপুর শহরটাকে নবরূপে সাজানোর’’। চাঁদপুর কলেজ ডিবেট সোসাইটি (সিসিডিএফ) এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারণ্যের অগ্রদূত এর সদস্যগণও নবনির্বাচিত পৌর মেয়রকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে।
এডভোকেট জিল্লুর রহমান জুয়েল তাকে সংবর্ধনা দেয়ায় এবং ভোট দিয়ে মেয়র নির্বাচিত করায় কলেজের সকল শিক্ষক কর্মকর্তা, শিক্ষার্থী, কর্মচারীসহ চাঁদপুরবাসীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। ঐতিহ্য, বাণিজ্য, নান্দনিক সৌন্দর্য ও পর্যটন নগরী হিসেবে চাঁদপুরকে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।