চাঁদপুর হানারচরে মাদকমুক্ত করার লক্ষে এলজিএসপি-৩ র‍্যালি ও আলোচনা সভা

চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়নে এলজিএসপি-৩ অর্থায়নে মাদকমুক্ত করার লক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরা বিতরন করা হয়েছে।মঙ্গলবার বেলা ১২টায় ইউনিয়ন পরিষদের মাঠে হানারচর ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার ঢ়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান

ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা,এলজিএসপি-৩ ডিষ্ট্রক্ট ফেসিলিটেটর মোঃ রিয়াজ উদ্দিন সরকার,ইএলজি ডিষ্ট্রক্ট ফেসিলিটেটর নুর উদ্দিন মামুন,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান ছৈয়াল,ওয়ার্ড সদস্য আবুল কালাম কালু।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান পাটওয়ারী,ওয়ার্ড মেম্বার আবুল বাশার দর্জি, আবুল খায়েল ছৈয়াল,মোঃ হারুন অর রশিদ খান,আবদুল হালিম বেপারী,মোঃ দেলু বেপারী,আঃ বারেক তালুকদার,অলিউল্ল্যা মিজি,আব্দুল কাদির মিজি,মহিলা সদস্য রাশিদা বেগম,শামীমা বেগম,খরশিদা বেগম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে মাদকের উপর র‍্যালি অনুষ্ঠিত হয়,অনুষ্ঠান শেষে হরিণা চালিতাতলী এ্যাওয়ার্ড এন্ড ইনিষ্টিটিউশন এর ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেওলায়াত পাঠ করেন মাওলানা মোঃ শফিকুল ইসলাম।

শেয়ার করুন: