ছেংগারচর পৌরসভায় কম দামে চাল পেয়ে খুশি নিম্ম আয়ের ৮শ’পরিবার

মনিরা আক্তার মনি :

করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ও রোজগার কমে আসা নিম্ম আয়ের মানুষদের কথা চিন্তা করে ১০ টাকা কেজি দরে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ড এ ন্যায্যমূল্যে (ওএমএস) চাল বিক্রি শুরু করেছে খাদ্য অধিদপ্তর। ৮শ’ নিন্ম ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ১৬ মেট্টিকটন চাল মানুষের মাঝে বিক্রি করা হয়েছে। শনিবার (১৬ মে) সকাল থেকে ছেংগারচর বাজারের স্কুল রোডে ওএমএস চাল বিক্রি শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ছেংগারচর পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান ফরাজী রতন, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, সমাজসেবক ইবনাল মঈন আহমেদ রিপন, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম, পৌর শ্রমিকলীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, ডিলার রফিকুল ইসলাম জাগন, সোহাগ ফরাজী, ইব্রাহিম ফরাজী প্রমুখ।

জোরখালি গ্রামের পিঠা দোকানী সাহিদা বেগম, কলাকান্দা গ্রামের সোবহান, সফিক, কাদির দিনমজুর করোনা ভাইরাসের কারণে তাদের আয় রোজগার বন্ধ। সংসারে অভাব দেখা দিয়েছে। তারা দোয়া করলেন তাদের প্রধানমন্ত্রী যেন আরও যুগ যুগ বেঁচে থাকেন। ভীষণ খুশি দিনমজুর শ্রেণীর এ মানুষরা। তারা আরও বলেন, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এটা সম্ভব হয়েছে। কারণ নির্বাচনের সময় এ প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি তা রক্ষা করলেন।

শেয়ার করুন: