জেলা পরিষদের মাসিক সভা

স্টাফ রিপোর্টার :

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেন, সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে অচিরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। করোনা আমাদের জীবনযাত্রা ব্যাহত করলেও জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। এ জন্য দেশপ্রেম নিয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান নিয়েও আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই আমরা সেই আয়োজন উদযাপন করবো।

তিনি আরো বলেন, সরকার করোনার সংক্রমণ রোধে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। জনগণকে সরকারের এসব কার্যক্রমে সহযোগিতা করতে হবে। তবেই আমরা সবাই ভালো থাকতে পারবো। করোনা থেকে রক্ষায় স্বাস্ত্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলুন। বিশেষ করে ঘরের বাইরে বেরুলে মাস্ক ব্যবহার করুন। কর্মস্থলে ও ঘরে ফেরার পর সাবান দিয়ে ঘনঘন হাত ধুয়ে ফেলুন।

তিনি আরো বলেন, করোনাকে ভয় না পেয়ে সতর্ক ও সচেতন থেকে এই ভাইরাসকে মোকাবেলা করতে হবে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আল-আমিন ফরাজী, নুরুল ইসলাম পাটওয়ারী, মুকবুল হোসেন মিয়াজী, রফিকুল ইসলাম তালুকদার, মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, জসিম উদ্দিন, জাকির হোসেন পাটওয়ারী, জুবায়ের হোসেন, মহিলা সদস্য রওনক আরা রতœা, ইয়াসমিন, জান্নাতুল ফেরদৌসী, জোবেদা বেগম খুশি, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) এ এফ এম রাশেদুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, হিসাবরক্ষক মোঃ ইকবাল হোসেন, সার্ভেয়ার নাসির উদ্দিন, প্রধান সহকারী মজিবুর রহমান, উচ্চমান সহকারী কুদ্দুছ ভাটসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভায় জেলা পরিষদের চলমান উন্নয়ন কর্মকান্ডসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন: