মনিরা আক্তার মনি :
চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিন) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল তিনদিনের সফরে মতলব উত্তর উপজেলার আসছেন আজ বৃহস্পতিবার। তিনি এ ০৩ (তিন) দিন যে সকল কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।০৫.১১.২০২০ইং বৃহস্পতিবার : (ক) সকাল ১০.০০টায় মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আলোর সন্ধান ও দুর্গাপুর জনকল্যাণ সমিতির সদস্যদের সাথে আলোচনা সভা। (খ) বিকাল ০৩.০০ টায় ষাটনল ইউনিয়নের ষাটনল পর্যটন কেন্দ্র পরিদর্শন। (গ) শরীফ উল্লাহ উচ্চ বিদ্যালয় ও কলেজে বন্যা আশ্রয়ন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন।
০৬.১১.২০২০ইং শুক্রবার : (ক) সকাল ১০.০০ টায় নাউরী আদর্শ কলেজের গেইট নির্মানে মিলাদ ও দোয়া। (খ) বিকাল ৩.৩০ মিনিটে লুধুয়া স্কুল এন্ড কলেজের মসজিদের উদ্ধোধন ও আসর নামাজ আদায়।
০৭.১১.২০২০ইং শনিবার : (ক) সকাল ১০.০০ টায় মতলব উত্তর উপজেলা কমপ্লেক্সে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালীতে অংশগ্রহণ করবেন।
সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল এর একান্ত সহকারী এ্যাডভোকেট লিয়াকত আলী সুমন সফরসূচি নিশ্চিত করেছেন।