খান পরিবারের পক্ষ থেকে চাঁদপুর জেলার মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার মহামারী করোনা ভাইরাসের কারণে মৃত ব্যক্তির দাফনের কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল।
এ সময় ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান দাফনের কাজে নিয়োজিতদের হাতে সুরক্ষা সামগ্রী প্রদান করেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের পক্ষে।