দুর্গা পুজা উপলক্ষে রোটারী ক্লাব অব হাজীগঞ্জের সেমাই চিনি বিতরণ

নিজস্ব প্রতিনিধি:

হিন্দু ধর্মালম্বীদের বৃহত্তর উৎসব শারদীয় দুর্গা পুজা উপলক্ষে রোটারী ক্লাব অব হাজীগঞ্জের উদ্যোগে হাজীগঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে দূঃস্থ ও অসহায়দের মাঝে সেমাই চিনি বিতরণ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় সেমাই চিনি বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব হাজীগঞ্জের সভাপতি ইঞ্জিনিয়ার ইবনে মিজান নিশান।

সেমাই চিনি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন কমিটি হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রোটা পিপি রুহিদাস বণিক, সাধারণ সম্পাদক সমির লাল দত্ত, রোটারী ক্লাব অব হাজীগঞ্জে এসে. গভর্ণর ২০-২১ রোটা. জাফর আহমদ, রোটা. আইপিপি আসফাকুল আলম চৌধুরী, প্রেসিডেন্ট ইলেক্ট মানিক রায়, ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ পুজা উদযাপন কমিটির হাজীগঞ্জ উপজেলা শাখার সমন্বয়কারী প্রাণ কৃষ্ণ সাহা, জয়েন্ট সেক্রেটারী রোটা. দীপক সাহা, শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে সভাপতি (ভারপ্রাপ্ত) অনিল কুমার সাহা, সাধারণ সম্পাদক নিহার রঞ্জন হালদার মিলন প্রমূখ।

অতিথিবৃন্দ বলেন, আপনার সবাই দুর্গা পুজা করবেন কেউ দুর্গোৎসব করবেননা। সবাই মায়ের কাছে আরাধনা করবেন। আমরা যেনো এই বৈশি^ক মহামারী থেকে রক্ষা পায়।
অতিথিবৃন্দ আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। আমরা সবাই বাংলাদেশি, এটিই আমাদের গর্ব ও একমাত্র পরিচয়।

সুদীর্ঘকাল ধরেই বাংলাদেশে সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করছে। ধর্মীয় উৎসব সাম্প্রদায়িক সীমানা অতিক্রম করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষকে এক বৃহত্তর শুভেচ্ছার প্রাঙ্গনে মিলিত করে।

শেয়ার করুন: