দে‌শের জনসংখ্যার বিরাট এক‌টি অংশ যুবক ও তরুন সস্প্রদায় : শিক্ষামন্ত্রী

:বাংলা‌দেশ আওয়ামী যুবলী‌গের ৪৮তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী উপল‌ক্ষে চাঁদপুর সদর উপ‌জেলা যুবলী‌গের আয়োজ‌নে আলোচনা সভা ও দোয়া অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।বুধবার(১১ নভেম্বর)বিকা‌লে ‌জেলা আওয়ামীলী‌গের দলীয় কার্যাল‌য়ে অনু‌ষ্ঠিত আলোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব্য রা‌খেন শিক্ষামন্ত্রী ডা.দীপু ম‌নি এম‌পি।

তিনি তার বক্ত‌ব্যে ব‌লেন, শেখ মু‌জিবুর রহমানের নি‌তে‌ে ক‌রে শেখ ফজলুল হক ম‌নির নেতৃত্বে যুবলী‌গের প্র‌তিষ্ঠা করা হয়। যুবলীগ দৃই শিশু পু‌ত্রের একজন পরশ ও নি‌খি‌লের নেতৃত্বে যুবলীগ এ‌গি‌য়ে চল‌ছে। বঙ্গবন্ধু ও শেখ ফজলুল হক ম‌নির অাদ‌র্শে আজও এ‌গি‌য়ে যাচ্ছে যুবলীগ। যুবলীগ চাঁদপু‌রে সুসংগ‌ঠিত আছে। জেলা যুব লী‌গ নতুন ক‌রে গঠন হ‌বে ব‌লে আশা ব‌রি। দে‌শের জনসংখ্যার বিরাট এক‌টি অংশ যুবক ও তরুন সস্প্রদায়। তাই দে‌শের অগ্রগ‌তি ও অগ্রযাত্রা‌কে এ‌গি‌য়ে নি‌তে যুব‌দের ভূ‌মিকা অপ‌রিশীম। দে‌শে আজ মাদক জঙ্গীবা‌দের কা‌লো থাবা যুবক ও তরুদের পি‌ছি‌য়ে দিচ্ছে তাই যুব‌কদের এসকল কিছুর থে‌কে দূ‌রে থে‌কে আলো‌কিত মানুষ হ‌য়ে গ‌ড়ে ওঠা। নারী নির্যাত‌নের প্র‌তিবা‌দে দূর্গ গ‌ড়ে তুল‌বে ব‌লে আমি অ‌াশাক‌রি।

তি‌নি আরো ব‌লেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও শেখ হা‌সিনার ‌ভিশন বাস্তবায়‌নে যুব সমা‌জের ব্যাপক ভূ‌মিকা র‌য়ে‌ছে। আমি সবসময় যুবলী‌গের পা‌শে আছি থাক‌বো ইনশাল্লা। আপনা‌দের কর্তব্য ও‌দো‌য়িত্ব অাপনারা স‌ঠিকভা‌বে পালন কর‌বেন ব‌লে অ‌া‌মি বিশ্বাস ক‌রি।

বি‌শেষ অ‌তি‌থির বক্তব্য রা‌খেন চাঁদপুর জেলা আওয়ামীলী‌গের শিক্ষা ও মানবসস্পদ বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাড‌ভো‌কেট জিল্লুর রহমান জু‌য়েল।

পৌর যুবলী‌গের অাহবায়ক কাউ‌ন্সিলর অাব্দুল মা‌লেক শে‌খের সভাপ‌তি‌ত্বে ও সদর উপ‌জেলা যুবলী‌গের যুগ্ম অহবায়ক শিমুল হাসান সামনুর প‌রিচালানায় অা‌রো বক্তব্য রা‌খেন ‌জেলা যুবলী‌গের যুগ্ম অাহবায়ক মাহফুজুর রহমান টুটুল, যুগ্ম অাহবায়ক ও পৌরসভার প্যা‌নেল মেয়র মোহাম্মদ অালী মা‌ঝি, সদর উপ‌জেলা যুবলী‌গের অাহবায়ক অ্যাড‌ভো‌কেট হুমায়ুন ক‌বির সুম‌ন, যুব ম‌হিলা লী‌গের সভানেত্রী প্যা‌নেল মেয়র ফ‌রিদা ই‌লিয়াছ, ‌জেলা যুবলী‌গের সদস্য, মুকবুল হো‌সেন মিয়াজী, জাঙ্গীর হো‌সেন বেপারী, পৌর যুবলী‌গের যুগ্ম অাহবায়ক কাউ‌ন্সিলর শ‌ফিকুল ইসলাম, ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি শেখ অাব্দুল মোতা‌লেব, তাজুল।

অনুষ্ঠা‌নে পৌরসভার ওয়ার্ড ও ইউ‌নিয়ন যুবলী‌গের সভাপ‌তি সাধারণ সম্পাদকগণ উপ‌স্থিত ছি‌লেন। আলোচনা সভা শেষে বাংলা‌দেশ আওয়ামী যুবলী‌গের ৪৮তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী উপল‌ক্ষে কেক কাটা হয়।

শেয়ার করুন: