স্টাফ রিপোটার :
চাঁদপুরের সংবাদপত্র এজেন্সি পাটোয়ারী নিউজ পেপার এজেন্সির ম্যানেজার কানু রাহুত (৬৪)পরলোকগমন করেছেন (দিব্যান লোকান স গচ্ছত)। সোমবার ( ২০ অক্টোবর) সকাল সোয়া ৮ টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
কানু রাহুত দীর্ঘ দিন ধরে পাটোয়ারী নিউজ পেপার এজেন্সির দীর্ঘ দিন ধরে ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছেন। মরহুম নুর নবী পাটোয়ারীর আমল থেকে তিনি এ এজেন্সিতে দায়িত্ব পালন করেছেন। এ নিউজ পেপার এজেন্সির মাধমে কর্মজীবন শুরু হয়। প্রতিদিনের মতো ভোর সাড়ে ৫ টায় তিনি কর্মস্থহলে আসেন। ঢাকা থেকে আসা জাতীয় সংবাদ পত্রের পরিবহন থেকে পত্রিকা নামিয়ে বিলিকারকদের মাঝে বন্টন পর্যন্ত করেন।
এদিন সকাল ৮ টায় হঠাৎ করে তিনি অসুস্থ্যবোধ করেন। ওই নিউজ পেপার এজেন্সির পরিচালক জসীম মেহেদী ও অন্যান্যরা তাকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর সকাল সোয়া ৮ টায় মৃত ঘোষণা করেন।
প্রয়াত কানু রাহুতের পিতার নাম নারায়ন বন্ধু রাহুত। তার বাড়ী চাঁদপুর শহরের পুরাতন আদালত পাড়া এলাকায়। তিনি ১ পুত্র ও ১ কণ্যা সন্তানের জনক । মৃত্যুকালে সন্তান, নাতী নাতনিসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
গতকাল দুপুরে তার অন্ত্যেষ্টিক্রিয়া চাঁদপুর পৌর মহাশ্মশানে অনুষ্ঠিত হয়। কানু রাহুতের অকাল মৃত্যুতে চাঁদপুর পাটোয়ারী নিউপ পেপার এজেন্সির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
![]()