মো.আ.কাদির:
ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে( কালিরবাজার চৌরাস্তায়)উপজেলা বিএনপির একাংশের সভাপতি শরীফ মোঃ ইউনুসের সভাপতিত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ৭ নভেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দুলালের সঞ্চালনায় উপজেলা বিএনপির পৌর ও ইউনিয়ন পর্যায়ের সভাপতি সাধারণ সম্পাদকগণ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে শরীফ মোঃ ইউনুস বলেন,দুঃসময় আজ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির না, এখন দুঃসময় আওয়ামিলীগের। বাংলাদেশের জাতীয় জীবনে ৭ নভেম্বরের ভুমিকা গুরুত্বপূর্ণ। সেদিন সিপাহী জনতার আন্দোলনের শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানকে মুক্তো করা সম্ভব হয়েছিল,তেমনিভাবে জনগনকে সাথে নিয়ে আরো বেগমান আন্দোলন করতে হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর বিনএনপি’র সভাপতি আমানত গাজী,যুবদলের আহবায়ক মোঃ মহসিন মোল্লা,সাবেক ছাত্রদলের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম নান্টু ও যুগ্মআহবায়ক আঃ মতিন,ছাত্রনেতা আল আমিন, শিবলু ও সোহাগ প্রমুখ।