ফরিদগঞ্জে নিখোঁজের ৮ দিন পর পুকুরে ভেসে উঠল নারীর মরদেহ

 

কেএম নজরুল ইসলাম :

চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের ৮ দিন পর পুকুরে ভাসমান অবস্থায় সুফিয়া বেগম (৭৪) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনেরগাঁও গ্রামের চৌধুরী বাড়ির পুকুর থেকে ২৩ ডিসেম্বর (সোমবার) দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সুফিয়া বেগম তার পিতার বাড়ি একই ইউনিয়নের সেকদি হাজী বাড়ি থেকে গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় নিখোঁজ হন।

স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন সুফিয়া বেগম তার পিতার বাড়িতেই বসবাস করতেন। নিঃসন্তান সুফিয়া বেগম ১৫ ডিসেম্বর সন্ধ্যায় এ বাড়ি থেকেই নিখোঁজ হন। পরে পরিবারের লোকজন তাদের আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করে কোথাও কোনো সন্ধান না পেয়ে স্থানীয়ভাবে মাইকং করেন। তবুও মেলেনি তার সন্ধান।

অবশেষে ২৩ ডিসেম্বর (সোমবার) সকালে মদনেরগাঁও গ্রামের চৌধুরী বাড়ির পুকুরে তার মরদেহ ভাসমানবস্থায় দেখতে পায় স্থানীয়রা। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ দুপুরে তার মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

Loading

শেয়ার করুন: