ফরিদগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আ.কাদির :

উপজেলা সদরস্থ উপজেলা অডিটরিয়ামে উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনের সভাপতিত্বে, ১১ নভেম্বর (বুধবার) বিকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষির্কী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগ আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে মুহম্মদ শফিকুর রহমান এমপি বলেছেন, আগামীদিনের বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন ন্যায় ও আর্দশবান লোক। যারা জাতির পিতার আদর্শ ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারবে। আমি সেই যুবলীেেগর মধ্যে সেই আদর্শবানদের দেখতে পাচ্ছি। শেখ ফজলুল হক মনির হাত দিয়ে প্রতিষ্ঠিত আওয়ামী যুবলীগের প্রতিটি সদস্যকে আজ প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে নিজেদের দেশের কাজে বিলিয়ে দেয়ার শপথ নিতে হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ের কারণে মহামারী করোনাকালিণ সময়েও দেশ এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রগতি এগিয়ে নিতে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

উপজেলা অডিটরিয়ামে উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনের সভাপতিত্বে, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ ও আল আমিন পাটওয়ারীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি,আ’লীগ কেন্দ্রীয় কমিটির ত্রান ও সমাজ কল্যান উপ- কমিটির সাবেক সদস্য খাজে আহাম্মদ মজুমদার, সাবেকস ছাত্রলীগ নেতা অ্যাড. কামরুল ইসলাম রোমান, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল গাফ্ফার সজিব, পাবেল পাটওয়ারী, মুরাদ পাটওয়ারী, আওয়ামীলীগ নেতা জি এম তাবাচ্চুম, রফিকুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ নেতা মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী, সাহাবুদ্দিন টিপু, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক বাহাউদ্দিন বাহার, পৌর সভার প্যানেল মেয়র ও পৌর কমিনিউটি পুলিশিংয়ের সভাপতি মো.খলিলুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য আবদুর রহিম রুবেল, আলাউদ্দিন ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ আহাম্মেদ প্রমুখ।

শেয়ার করুন: