ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় চালক নিহত : আহত ৩

আ:কাদির :

বিয়ে বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে চাঁদপুরের ফরিদগঞ্জ সড়কের কার্ভাড ভ্যান এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোরশেদ পাটোয়ারী (৩০) নামে সিএনজি চালক নিহত হয়। এসময় শিশুসহ ৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিকেলে চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের ধানুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোর্শেদ পাটোয়ারী চাঁদপুর সদর উপজেলার মহামায়া মান্দারী গ্রামের মোস্তফা পাটোয়ারীর ছেলে। এছাড়া অন্য যে তিন জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

তারা হলেন রুনু বেগম (৩৫),মালেক (৪০),মেহেদী (৭)। এদের তিন জনের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়,রোববার দুপুরে আহত হওয়া যাত্রীরা ফরিদগঞ্জ উপজেলা থেকে বিয়ে বাড়ির দাওয়াত খেয়ে বিকালে তাদের নিজ বাড়িতে ফিরছিলেন। তাদের বহনকৃত সিএনজি ধানুয়া এলাকার এলাকায় আসলে, চাঁদপুর থেকে ছেড়ে আসা একটি শাহ সিমেন্টের কার্ভাড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

আশপাশের লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাজমুল হক সিএনজি চালক মোর্শেদ পাটোয়ারীকে মৃত ঘোষণা করেন।বাকি আহত ৩ যাত্রীর অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা কওে এবং সড়কে যানচলাচল স্বাভাবিক করে।

শেয়ার করুন: