ফ্রান্সে মহানবি (স:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনী মতলবে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

মতলব প্রতিনিধি:

ফ্রান্সে মহানবী (স) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে মতলব দক্ষিণে ইসলামী আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গতকাল ২৮ অক্টোবর বুধবার বিকেলে উপজেলা পরিষদ সামনে মতলব- বাবুরহাট সড়কে এ সমাবেশে মুছুল্লীসহ মুসলিম সমাজ অংশগ্রহণ করে।

ইসলামী আন্দোলন মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মাওলানা আনসার আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শেখ মোঃ জয়নাল আবেদীন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি পীরজাদা মাওলানা আফসার উদ্দীন,উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি মোরশেদ আলম সিরাজী,ইসলামী আন্দোলন জেলা কো অর্ডিনেটর মাওলানা মোঃ জসীম উদ্দীন,উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি সফিকুল ইসলাম,ইসালামী যুব আন্দোলন মতলব দক্ষিণ শাখার সভাপতি সিফাত উল্লাহ মজুমদার,ইসলামী যুব আন্দোলন মতলব উত্তর শাখার সভাপতি ডালিম চৌধুরী প্রমুখ।

পরে সমাবেশ স্থল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে অংশগ্রহণকারী মুছুল্লীরা মতলব বাজারে অভিমুখে যাত্রা করে।

বক্তারা বলেন,ইসলাম ধর্ম ও মুসলমানের ইমানের উপর ফ্রান্স আঘাত এনেছে। আমরা সকলে ফ্রান্সের পন্য বর্জন করবো ও নিন্দা জানাই।ওই দেশের সরকার প্রধান ক্ষমা না চাইলে বিশ্বব্যাপী আমাদের আন্দোলন চলবে।

শেয়ার করুন: