বঙ্গবন্ধু ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার সভাপতি হলেন মতলবের মোল্লা রাশিদুল হক

মোঃ আকতার হোসেন:

অস্ট্রেলিয়ার মোনাশ ও মেলবোর্ণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও চাঁদপুরের মতলব দক্ষিণের মোল্লা মোঃ রাশিদুল হক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন।

১১ অক্টোবর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি মোল্লা মোঃ রাশিদুল হককে সভাপতি ও সানিয়াত ইসলামকে সাধারণ সম্পাদক করে তাদের ১৪ সদস্য বিশিষ্ট অস্ট্রেলিয়া শাখার কমিটির অনুমোদন দেয়।

কমিটির সভাপতি মোল্লা মোঃ রাশিদুল হক বলেন,আমাকে সভাপতি করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার কমিটি অনুমোদন দেয়ায় আমি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোনেম ও সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট নূরুল ইসলাম ঠান্ডুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি বলেন,বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত বাংলাদেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি দেশের সবার প্রতি অনুরোধ করেন।আর যাঁরা দেশকে ও বঙ্গবন্ধুকে ভালবাসেন তাদের বঙ্গবন্ধু ফাউন্ডেশনে যোগ দেয়ার আহবান জানান।

উল্লেখ্য,তাঁর বাড়ি মতলব দক্ষিণ উপজেলার কদমতলী গ্রামে। তিনি আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মতলব সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মরহুম মোল্লা মোঃ রিয়াছত উল্লাহর ছোট ছেলে।

Loading

শেয়ার করুন: