বাবুরহাটে করোনারোধে জেলা প্রশাসনের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাস প্রতিরোধে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে অংশগ্রহনে জনসচেতনতামূলক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই)সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাবুরহাট স্কুল এন্ড কলেজ সংলগ্ন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহা সড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে যার মুখে মাস্ক নেই তার সাথে কথা নেই এই ধরনের বিভিন্ন স্লোগান সংবলিত প্লেকার্ড হাতে নিয়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসনের গঠিত স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে এ মানববন্ধনের মাধ্যমে সাধারণ জনগনকে সচেতন করতে উদ্যোগ নেয়া হয়।

মানববন্ধনে অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন,জীবন-জীবিকার প্রয়োজনে ঘর থেকে বেরিয়ে পড়া মানুষদের স্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য সচেতনতা ও নিয়ম কানুন মেনে চলার জন্য জেলা প্রশাসন ব্যতিক্রমধর্মী এমন কর্মসূচি পালন করেছেন।

মানুষকে এখন আর লক ডাউন এর মাধ্যমে ঘরে বন্দি করে রাখা সম্ভব নয়, জীবিকার তাগিদে সবাই প্রতিনিয়ত কোন না কোন কাজের জন্য বের হচ্ছেন। তাই আমরা সাধারণ মানুষের কর্মের কথা চিন্তা করে এবং স্বাস্থ্য সুরক্ষা রাখতে বিভিন্ন প্রচারনার মাধ্যমে এই কর্মসূচি পালন করে যাচ্ছি।

এই মহামারী থেকে আমরা সকলেই পরিত্রাণ পেতে পারি তাই জেলা প্রশাসনের গঠিত স্বেচ্ছাসেবকদের নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন কাজ চালিযে যাচ্ছি। আমরা মনে করি চাঁদপুরবাসী আমাদের এই আয়োজন দেখে তারা আরও সচেতন হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে।

মানবন্ধনে উপস্থিত ছিলেন, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন, চাঁদপুরস্থ-ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও ইউএনবির মফস্বল সম্পাদক মোঃ শাহরিয়ার পলাশসহ অন্যরা।

শেয়ার করুন: