ফরিদগঞ্জে গাছ থেকে আমড়া পাড়তে গিয়ে ফয়সাল হোসেন নামে একজন বিদ্যুৎ স্পর্শ হয়ে ওই গাছেই মৃত্যুরকোলে ডলেপড়েন।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আমড়া গাছ থেকে ফয়সাল হোসেনের নিথর দেহ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে ৩ নভেম্বর মঙ্গলবার সকালে ফরিদগঞ্জের রুপসা দক্ষিন ইউনিয়নের পূর্ব কাউনিয়া গ্রামের কবিরাজ বাড়ীতে।
এলাকাবাসী ও মৃতের পারিবারিক সুত্র জানায়, ফয়সাল তার বসত ঘরের সামনে থাকা আমড়া গাছ থেকে আমড়া পাড়তে গাছে উঠে। এরই পাশে পল্লী বিদ্যুতের সঞ্চালিত একটি লাইনে জড়িয়ে ফয়সাল ওই গাছেই ঝুলে থাকে। ৯৯৯ এ ফোন করার পর এক পর্যায়ে চাঁদপুরের ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ফয়সালের লাশ আমড়া গাছ থেকে নামানো হয়।