নিজস্ব প্রতিবেদক:
নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম ও জেলা মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের নেতত্বে চাঁদপুর সদর উপজেলার কুমারডগী হাফানিয়া বাবুরহাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
২৩ জুলাই অভিযানে বাবুরহাট কুমারডুগী হাফানীয়া এলাকা থেকে ৬ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন মোঃ জুয়েল (২৬),মোঃ আক্তার হোসেন (২৫),মোঃ ইমরান মাল (২১),মোঃ আবিদ গাজী (৩৪),রহমতুল্লাহ খাঁন ও ইয়াকুব মিঞা (২২)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম ভ্রাম্যমান আদালতে গ্রেফতারকৃত ৬(ছয়) মাদক ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ’ টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
সহকারী পরিচালক একেএম দিদারুল বলেন, মাদক হল সব অপরাধের মা। মাদক যেখানে আছে সেখানে অবৈধ অস্ত্র, চোরাচালান, নারী পাচার, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধ ঘটবে। তাই মাদক চাঁদপুর থেকে নির্মূল করা একার পক্ষে কখনোই সম্ভব নাহ। এক্ষেত্রে যদি চাঁদপুরবাসী আমাকে সর্বাত্মক সহযোগীতা করে,আশা করি মাদক নির্মূল করতে সফলতার ছোঁয়া পাবো।