আক্তার হোসেন:
মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন আল- আমিন ক্রীড়া চক্র করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের ব্যবহারের জন্য কাপড়ের মাস্ক বিতরণ করে।
২৭ জুন শনিবার দুপুরে স্থানীয় ম্যাক্সি- স্ট্যান্ড এলাকায় আল- আমিন ক্রীড়া চক্রের মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রমের উদ্ধোধন করেন মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন।
ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদলের সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, ক্লাবের সভাপতি এস এম সেলিম।
এ সময় ক্লাবের উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি দেওয়ান রেজাউল করিম, প্রেসক্লাব সভাপতি রোকনুজ্জামান রোকন, ক্লাবের সহ- সভাপতি মনির হোসেন বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে ক্লাবের সদস্যরা বিভিন্ন শ্রমজীবী ও পথচারীদের মাঝে মাস্ক প্রদান করেন ও সঠিকভাবে ব্যবহারবিধি শিখিয়ে দেন।
করোনা পরিস্থিতিতে নিম্ন- মধ্যবিত্তদের খাদ্য সহায়তা , সুরক্ষা সামগ্রী বিতরণ,করোনা সংক্রমণরোধ কল্পে প্রচারণা কার্যক্রমসহ উপজেলায় ক্লাবটি নানা মানবিক ও কল্যাণমূলক কাজ করে যাচ্ছে।