মতলবে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ

আক্তার হোসেন:

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।২২ জুলাই বুধবার দুপুরে মতলব সরকারি ডিগ্রি কলেজ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এ কার্যক্রমের উদ্ধোধন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।

এ সময় উপজেলা চেয়ারম্যান( ভারপ্রাপ্ত) মোঃ মুবিন সুজন, সহকারী কমিশনার ( ভূমি) নুশরাত শারমিন, অধ্যক্ষ আবুল কালাম আজাদ,ওসি স্বপন কুমার আইচ,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন,আওয়ামী লীগ নেতা মোঃ আনোয়ার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন এলাকায় মাছ সংরক্ষণে অভিযান পরিচালিত হয়।

শেয়ার করুন: