আক্তার হোসেন:
মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন আল- আমিন ক্রীড়া চক্র করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ফায়ার সার্ভিস সদস্যদের ব্যবহারের জন্য ৫০টি কাপড়ের মাস্ক প্রদান করে।
২৭ জুন শনিবার দুপুরে মতলব প্রেসক্লাব কার্যালয়ে ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের কাছে মাস্কগুলো হস্তান্তর করেন সংগঠনের উপদেষ্টা দেওয়ান রেজাউল করিম।
এ সময় অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, আল- আমিন ক্রীড়া চক্রের সভাপতি এস এম সেলিম, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদল, প্রেসক্লাব সভাপতি রোকনুজ্জামান রোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
করোনা পরিস্থিতিতে নিম্ন- মধ্যবিত্তদের খাদ্য সহায়তা, সুরক্ষা সামগ্রী বিতরণ,করোনা সংক্রমণরোধ কল্পে প্রচারণা কার্যক্রমসহ উপজেলায় ক্লাবটি নানা মানবিক ও কল্যাণমূলক কাজ করে যাচ্ছে।