মতলব দক্ষিণ উপজেলার আধারা পাটোয়ারী বাড়িতে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. সাইফুল ইসলামকে আটক করেছে মাদকদ্রব্য অধিদপ্তর চাঁদপুরের রেডিং টিম।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯ টা হতে সাড়ে ৯ টা পর্যন্ত সহকারী পরিচালক এ,কে,এম দিদারুল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর, এর নেতৃত্বে গঠিত রেডিং টীম মতলব দক্ষিণ থানাধীন দক্ষিণ আধারা পাটোয়ারী বাড়িতে অভিযান পরিচালনা করেন।
এ সময় আসামী মোঃ সাইফুল (৩৭) পিতা -মৃত ডাঃ আঃ ছাত্তারকে তার নিজ বসতঘর তল্লাশী করে ২০০০পিস ইয়াবা, ১টি গাঁজাগাছ ও নগদ ৪২ হাজার ৫শ’ ৫০ টাকা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। সাইফুল মতলব দক্ষিণ থানা এলাকার কুখ্যত ও চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে সহকারী পরিচালক এ,কে,এম দিদারুল আলম বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।