মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাসিক উন্নয়ন সভা

মনিরা আক্তার মনি :

মতলব উত্তরের গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. হানিফ দর্জির সভাপতিত্ব মঙ্গলবার (১২মে) দুপুরে মাসিক সমন্বয় ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

গজরা ইউনিয়ন পরিষদের সচিব মহিউদ্দিন আহমেদ সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- প্যানেল চেয়ারম্যান-১ আবদুস সাত্তার প্রধান, প্যানেল চেয়ারম্যান-২ শহীদ উল্লাহ প্রধান, সংরক্ষিত নারী সদস্য শাহানাজ পারভীন, খাদিজা ইসলাম, তাছলিমা বেগম, ২নং ওয়ার্ডের সদস্য সুরুজ মুন্সী, ৩নং ওয়ার্ডের সদস্য নূরুল ইসলাম, ৫নং ওয়ার্ডের সদস্য জাহিদ হোসেন, ৬নং ওয়ার্ডের সদস্য শিপন সরকার, ৭নং ওয়ার্ডের সদস্য কবির হোসেন, ৮নং ওয়ার্ডের সদস্য শাহ আলম মোল্লা, ৯নং ওয়ার্ডের সদস্য শাহ জালাল মাষ্টার প্রমুখ।

গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. হানিফ দর্জি বলেন, করোনায় ভয় নেই। জনগনকে হোম কোয়ারেন্টাইনে রাখতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও গ্রাম পুলিশ দায়িত্ব¡ পালন করছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার সামগ্রী আমরা সঠিক ভাবে গরীব, অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি।

তিনি বলেন, আমার ইউনিয়নে যারা বাইরে থেকে এসেছে পরিষদের সচিব ও সদস্যদের মাধ্যমে সে সব বাড়িতে লাল পতাকা টানিয়ে লকডাউন করে দিয়েছি।

তিনি পরিষদের সদস্যদের সঠিক দায়িত্ব পালন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, সঠিক ভাবে কাজ করতে গেলে অনেক সমস্যায় পড়তে পারেন। তাতে আমাদের কিছুু আসে যায় না। সঠিকভাবে কাজ বাস্তবায়ন করে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করবেন বলে আমার বিশ্বাস।

শেয়ার করুন: