মতলব উত্তরে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ

 

মতলব উত্তরে জাতীয় শিক্ষা সপ্তাহে বিভিন্ন পর্যায়ে যাঁরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তাঁদেরকে পুরস্কৃত করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি ) মতলব উত্তর উপজেলার অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় এ পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

 

আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মো. আশরাফুল আলমের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, উপজেলা কৃষি অফিসার ফয়সল মোহাম্মদ আলী, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান সরকার, ধনাগোদা তালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম, সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হক পাটোয়ারীসহ শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা।

 

এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, জয়-পরাজয় বড়ো বিষয় নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা লেখাপড়া শেষ করে ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করবে। যতো বড়ো পদেই অধিষ্ঠিত হও না কেন, সবার আগে একজন ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার গুণগত

মানোন্নয়নে সহায়ক হবে।

Loading

শেয়ার করুন: