ফারুক হোসেন:
মতলব উত্তর উপজেলায় মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
দিনের শুরুতেই ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতার অমর স্মৃতিকে স্মরণ করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি। এরপর মতলব উত্তর থানা পুলিশের পক্ষ থেকে ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল শ্রদ্ধা জানান।
সকাল ১০ টায় পর্যায়ক্রমে উপজেলা ও পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠন নেতৃত্ব দেন জেলা বিএনপি’র সদস্য আলমগির সরকার, উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক নুরুল হক জিতু, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, উপজেলা ছাত্রবিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেদ জামান টিপু, পৌর যুবদলের সদস্য সচিব আলম সরকার, পৌর যুবদলের নেতা নুরনবী মোল্লা, পৌর ছাত্রদলের আহবায়ক শাকিল খান।
এর পর্যায়ক্রমে উপজেলা কর্মরত সাংবাদিক বৃন্দ, আনসার ও ভিডিপি সদস্যসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
![]()