মতলব উত্তর প্রতিবেদক:
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও মতলবের কৃতি সন্তান জেনারেল আজিজ আহম্মেদ ব্যক্তিগত উদ্যোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের টরকি গ্রামে ঈদ উপহার প্রদান করেছেন।
২৩ মে বেলা ১১টায় টরকি গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরন করেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু।
এ সময় তিনি ৫ শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা ও ঈদ উপহার প্রদান করেন।