মতলব দক্ষিণ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে খালি মাঠে গোল দিতে যাচ্ছেন নৌকার প্রার্থী বিএইচএম কবির আহমেদ

মতলব প্রতিবেদক:

কাল ২০ অক্টোবর মঙ্গলবার মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন।এই নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিএইচএম কবির আহমেদ এবং বিএনপি’র মনোনীত প্রার্থী এম.এ শুক্কুর পাটোয়ারী প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। নির্বাচনি মাঠে অনুকূল পরিবেশ না থাকার অভিযোগ এনে দু’দিন আগে তিনি নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছেন। যেহেতু তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি সে কারণে নির্বাচন কমিশন চেয়ারম্যান পদে নৌকা ও ধানের শীষ প্রতীক দিয়েই ব্যালট ছাপাতে হয়েছে। সে অনুযায়ী দুই প্রতীকের ব্যালটেই মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে বর্তমানে নৌকার প্রার্থী বিএইচএম কবির আহমেদ খালি মাঠে গোল দিতে যাচ্ছেন। অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

উল্লেখ্য গত ১২ মার্চ উপজেলা চেয়ারম্যান এএইচএম গিয়াস উদ্দিনের মৃত্যুজনিত কারনে এ উপজেলায় শুধুমাত্র চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হতে যাচ্ছে।এ উপজেলায় ৬টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা। ৫৭টি ভোটকেন্দ্রে ভোটার রয়েছে ১ লাখ ৭৩ হাজার ১শত ৮১ জন।

আওয়ামীলীগের প্রার্থী মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।তিনি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন করেছেন। আর বিএনপি থেকে মনোনয়ন পেয়ে ছিলেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এমএ শুক্কুর পাটোয়ারী।

নৌকার প্রার্থী বিএইচএম কবির আহমেদ ৭৫ পরবর্তী সময়ের মতলব থানা ছাত্রলীগের হাল ধরেন এবং অনেক ত্যাগ স্বীকার করেন। রাজনীতির অসামান্য ত্যাগের পুরস্কার হিসাবে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তাকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেন। এই নৌকা নিয়ে তিনি নির্বাচনী মাঠে নেমে পরেন। তিনি দিন-রাত দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে বিরতিহীনভাবে পথসভা এবং ঘরোয়া সভায় বক্তব্য দিয়ে গনজোয়ার সৃষ্টি করেন। কর্মীবান্ধব এই নেতার আচার আচরণ এবং প্রতিদ্বন্ধি প্রার্থীর সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ সকলকে আকৃষ্ট করে। বিশেষ করে এলাকার মানুষ বিএইচএম কবির আহমেদকে পছন্দ করে এবং তরুনরা তার ভক্ত। দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামীলীগ মতলব দক্ষিণ উপজেলার সাধারণ সম্পাদক থাকার কারনে অনেক উন্নয়নমূলক কাজ তিনি করেছেন।

শেয়ার করুন: