স্টাফ রিপোর্টার মতলব দক্ষিণ:
মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান সরকার (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)।
৭ জুলাই মতলব বাজার শাহী জামে মসজিদে ঘুমস্ত অবস্থায় সকাল ৯টায় মৃত্যুবরন করেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে তিনি মতলব বাজার জামে মসজিদে গিয়ে বিশ্রাম নিতে ঘুমিয়ে পড়েন। মসজিদের খাদেম শাহীন তাকে ঘুম থেকে জাগাতে গিয়ে দেখতে পান তাঁর কোন সাড়াশব্দ নেই। পরে স্থানীয় লোকজন এসে দেখেন মোঃ শাহাজাহান সরকার আর বেঁচে নেই।
বিষয়টি পরিবারের লোকদেরকে অবহিত করা হলে সাথে সাথে তাঁরা মসজিদে চলে আসেন এবং লাশ কলাদীর বাসায় নিয়ে যান। সেখানে গোসল শেষে মতলববাজার শাহী জামে মসজিদে বাদ জোহর মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার পূর্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মবিন সুজন, মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, জাতীয় পার্টির নেতা আব্দুল কাইয়ুম খাঁন, মরহুমের ছোট ভাই আনোয়ার সরকার।
পরিচালনা করেন মতলব বাজার বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান সরকার। উক্ত জানাজায় সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার ধর্মপ্রান মুসুল্লিগণ অংশগ্রহন করেন।