প্রেস বিজ্ঞপ্তি:
ঐতিহ্যবাহী মতলব প্রেসক্লাবের ২০২০-২০২১ সালের নব গঠিত কমিটির সভাপতি পদে রোটা. শ্যামল চন্দ্র দাস ও সাধারন সম্পাদক পদে গোলাম হায়দার মোল্লাকে সর্ব সম্মতিক্রমে মনোনিত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
২৭ জুলাই সোমবার বিকেল ৪টায় মতলব প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও বিদায়ী সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের ঐক্যর স্বার্থে এই কমিটি ঘোষণা করা হয়েছে। এ সময় অন্যান্য সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অচিরেই পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এদিকে, নব নির্বাচিত কমিটিকে রোটা. গোলাম সারওয়ার সেলিমসহ অন্যান্য উপস্থিত সাংবাদিকবৃন্দ ও সুধীজন অভিনন্দন জানিয়েছেন।