নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান নিজ হাতে কৃষ্ণছুড়া গাছ লাগিয়ে কর্মসূচি শুভ উদ্বোধন করেন।
গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যলয় প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে চাঁদপুর জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে ধাপেধাপে তিনটি গাছের চারা লাগানে হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অসীম চন্দ্র বণিক,প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসানউল্লাহ নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. মেহেদী হাসান মানিক, সহকারি কমিশনার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান, মোঃ মোরশেদুর ইসলাম, মোঃ ছামিউল ইসলাম, মঞ্জুরুল মোর্শেদ, ভারপ্রাপ্ত জেলা বন কর্মকর্তা মো: তাজুল ইসলাম, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক তালহা জুবায়রে প্রমুখ।