মুজিববর্ষ উপলক্ষে ফরিদগঞ্জ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

“মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান”মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে মুজিব শতবর্ষে বাংলাদেশ ছাত্রলীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২০ সফল করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলার সার্ফবিক সহযোগিতায় ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমানের দিকনির্দেশনায় ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ ডিগ্রী কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা বাকী বিল্লাহ সোহাগ।

শনিবার দিন ব্যাপি উপজেলার ৩নং সুবিদপুর ওল্ড স্কীম মাদ্রাসা,বড়গাও উচ্চ বিদ্যালয়,২নং বালিথুবা ইউনিয়ন,কড়ৈতলি উচ্চ বিদ্যালয় ও পাইকপাড়া ইউ জি উচ্চ বিদ্যালয়।

এই সময় বৃক্ষ রোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দ. ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি ফয়সাল আহমেদ মুন্না,৫নং ইউনিয়ন আওয়ামিলীগ নেতা ইব্রাহিম,ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান,গল্লাগ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি নুরে আলম লিমন,সাবেক সহ সভাপতি আলমগীর হোসেন, মেহেদি হাসান,উপজেলা ছাত্রলীগ নেতা নাসির উদ্দীন প্রমুখ।

শেয়ার করুন: